তি
তিরমিযী শরীফ - হাদীস নং ১,২১৪
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তি এমন যাদের দিকে আল্লাহ্ তা’আলা কিয়ামত দিবসে দৃষ্টিপাত করবেন না এবং তাদের তিনি পবিত্র করবেন না। আর তাদের জন্য রয়েছে যন্ত্রনাদায়ক আযাব। আমি বললাম এরা কারা? ইয়া রাসূলুল্লাহ্, এরা তো হতাশা গ্রস্থ ও ক্ষতিগ্রস্থ। তিনি বললেন, যে অনুগ্রহ করার করার পর খোটা দেয়; যে ব্যক্তি তার লুঙ্গি গোড়ালীর নীচে ঝুলিয়ে পরিধান করে; আর যে ব্যক্তি মিথ্যা কসমের মাধ্যমে তার পন্যের প্রচার করে।