Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ১,২১৫

প্রায় ১ মিনিট · ৬৯ শব্দ

তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ্ তুমি আমার উম্মুতের জন্য ভোরের মধ্যে বরকত দান করো। বর্ণনাকারী বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথাও ক্ষুদ্র সেনাদল বা বৃহৎ সৈন্যবাহিনী পাঠাতেন তখন তাদেরকে দিনের প্রথমাংশে পাঠাতেন। সাখর ছিলেন ব্যবসায়ী। তিনি তার ব্যবসা’দলকে দিনের শুরুতেই পাঠিয়ে দিতেন। ফলে তিনি ধনবান হন এবং তার সম্পদ বৃদ্ধি পায়।

ছবি বানান