Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ১২৬

প্রায় ১ মিনিট · ৬১ শব্দ

কুতায়বা (রহঃ) .... আদী ইবনু ছাবিত তার পিতা পিতামত এর সূত্রে বর্ণনা করেন যে, ইসতিহাযায় আক্রান্ত মহিলা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, পূর্বে তার হায়যের যে নির্ধারিত দিনগুলি ছিল সেই দিনগুলির সালাত সে ছেড়ে দিবে। সে দিনগুলো অতিক্রান্ত হওয়ার পর সে গোসল করবে এবং প্রত্যেক সালাতের জন্য উযূ (ওজু/অজু/অযু) করবে আর যথারীতি সিয়াম ও সালাত আদায় করতে থাকবে।

ছবি বানান