তি
তিরমিযী শরীফ - হাদীস নং ১২৭
আলী ইবনু হুজরের বরাতেও অনুরূপ মর্মে এই হাদিসটি বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী বলেনঃ আবূল ইয়াকযানের সূত্রে কেবলমাত্র শরীকই এই হাদিসটি বর্ণনা করেছেন। মুহাম্মাদ আল-বুখারীকে এই হাদিসটি প্রসঙ্গে জিজ্ঞাসা করেছিলাম যে, আদী ইবনু ছাবিতের পিতামহের নাম কি? তিনি তার নাম জানেন না। আমি বললামঃ ইয়াহইয়া ইবনু মা’ঈন বলেছেন, তার নাম হল দ্বীনার। কিন্তু মুহাম্মাদ আল-বুখারী (রহঃ) এইদিকে দৃকপাত করলেন না। ইমাম আহমদ ও ইসহাক বলেছেনঃ মুস্তাহাযা মহিলা যদি প্রত্যেক সালাতের জন্য গোসল করে নেয় তবে সেটি হবে তার জন্য সতর্কতামূলক পন্থা। তবে প্রত্যেক সালাতের জন্য উযূ (ওজু/অজু/অযু) করে নিলে তার জন্য যথেষ্ট হবে। দুই সালাতের জন্য যদি একবার গোসল করে তবে তাও যথেষ্ট হবে।