তি
তিরমিযী শরীফ - হাদীস নং ১,২৬০
একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দ্বীনার দিয়ে একটি কুরবাণীর পশু খরীদ করার জন্য হাকীম ইবনু হিযামকে প্রেরণ করেন। তিনি একটি কুরবানীর পশু খরীদ করেন এরপর তাতে তার এক দ্বীনার লাভ হয়। তখন তদস্থলে আরেকটি পশু খরীদ করেন এবং দ্বীনার ও একটি কুরবানীর পশুসহ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এলেন। তখন তিনি বললেন, বকরীটি কুরবানী কর, আর দ্বীনারটি সা’দকা করে দাও।