তি
তিরমিযী শরীফ - হাদীস নং ১,২৬১
তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর জন্য একটি বকরী খরীদ করার জন্য আমাকে একটি দ্বীনার দেন। আমি এ দিয়ে তাঁর জন্য দুটি বকরী খরীদ করি এবং একটি এক দ্বীনারে বিক্রি করে দেই। আর একটি বকরী ও এক দ্বীনার নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামএর কাছে আসি। অনন্তর উরওয়া বারিকী রাদিয়াল্লাহু আনহু তাঁর কাছে পূরা বিষয়টি বিবৃত করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আল্লাহ্ তোমার ডান হাতের চুক্তিতে (ব্যবসায়ে) বরকত দিন। পরবর্তীতে আল-বারিকী রাদিয়াল্লাহু আনহু কূফার কুনাসায় চলে যান। সেখানে যথেষ্ট লাভ করেন। তিনি কুফার সবচাইতে ধনী হয়েছিলেন।