Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ১,৩৭৮

প্রায় ২ মিনিট · ২০১ শব্দ

তিনি বলেন, আমি যায়দ ইবনু সুহায়ন ও সালমান ইবনু রাবিআ এর সঙ্গে (একস্থানে) বের হলাম। পথে একটি (চামড়ার) বেগ পেলাম। তারা বললেন, রেখে দাও। আমি বললাম, এটি রেখে দিব না। কোন হিংস্র প্রাণী হয়তো তা খেয়ে ফেলবে। আমি অবশ্য এটি নিয়ে যাব এবং এটিকে আমার কাজে লাগাব। অনন্তর আমি উবাই ইবনু কা’ব (রাঃ) এর কাছে গেলাম। এই বিষয়ে তাঁর কাছে জিজ্ঞাসা করলাম এবং বিষয়টি তাঁর কাছে বর্ণনা করলাম। তিনি বললেন, ভাল করেছ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর যুগে আমি একটি থলি পেয়েছিলাম। তাতে একশ দ্বীনার ছিল। তা নিয়ে আমি তাঁর কাছে গেলাম। তিনি আমাকে বললেন, এটির পরিচয় দিয়ে এক বছর পর্যন্ত ঘোষণা দাও। আমি এক বছর পর্যন্ত ঘোষনা দিলাম। কিন্তু এমন কাউকে পেলাম না যে এটি (নিজের বলে) চিনতে পারে। অতঃপর পুনরায় তাঁর কাছে গেলাম, তিনি বললেন, আরো এক বছর ঘোষণা দাও। আমি আরো এক বছর এর ঘোষণা দিলাম। এরপর এটি নিয়ে তাঁর কাছে এলাম। তিনি বললেন, এর সংখ্যা, থলিটি এবং থলি বাঁধার ফিতাটি চিনে রাখ। এর কোন প্রত্যাশি যদি আসে এবং তোমাকে সংখ্যা, এর থলিটি ও মুখ বাঁধার ফিতাটি সম্পর্কে ঠিক ঠিক বলতে পারে তবে এটি তাকে দিয়ে দিও। আর তা না হলে নিজেই তা ভোগ করবে।

ছবি বানান