তি
তিরমিযী শরীফ - হাদীস নং ১,৩৭৯
তিনি বলেন, খায়বারে উমার রাদিয়াল্লাহু আনহু এর এক খন্ড জমি লাভ হয়। তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি খায়বারে কিছু মাল লাভ করেছি। এর চেয়ে উত্তম মাল আমি কখনো পাইনি। আপনি এই বিষয়ে আমাকে কি নির্দেশ দেন? তিনি বললেন, ইচ্ছে করলে, মূলটি ওয়াকফ করে এর উৎপাদিত ফল-ফসল সাদকা করে দিতে পার। অনন্তর উমার রাদিয়াল্লাহু আনহু এই মর্মে তা ওয়াকফ করে দেন যে, মূল ভূমি বিক্রি করা যাবে না। তিনি তা দরিদ্র, নিকট আত্মীয়, গোলাম আযাদ করা, মুসাফির, মেহমান ও আল্লাহ পথে সাদকা করে দেন। ন্যায়ভাবে তা থেকে খেতে বা বন্ধুদের খাওয়াতে এর মুতাওয়াল্লীর জন্য কোন পাপ হবে না। তবে শর্ত হলো এ থেকে যেন সম্পদশালী হওয়ার প্রয়াস না পায়।