Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ১,৩৯৭

প্রায় ২ মিনিট · ১৮২ শব্দ

তিনি বলেন, জনৈক কুরায়শী ব্যক্তি এক আনসারীর দাত ভেঙ্গে দেয়। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এর কাছে তখন এ ব্যক্তি বিচার প্রার্থনা করে। সে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কে বললেন, আমীরুল মু’মিনীন, এই ব্যক্তি আমার দাত ভেঙ্গে দিয়েছে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা অবশ্যই তোমাকে সন্তুষ্ট করব। অপর ব্যক্তিটি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু-কে পীড়াপীড়ি করে অতিষ্ট করে তুলল। তখন তিনি আনসারীকে বললেন, তোমার অভিযুক্ত সঙ্গীকে তোমার হাতেই ছেড়ে দিলাম। সাহাবী আবূ দারদা রাদিয়াল্লাহু আনহু এই সময় তাঁর কাছে উপবিষ্ট ছিলেন। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে বলতে শুনেছি যে, কোন ব্যক্তি যদি (কারো দ্বারা) তার শরীরে আঘাত পায় আর সে তা মাফ করে দেয় তবে এতে আল্লাহ তাআলা তার দরজা বুলন্দ করে দেন এবং গুনাহ ক্ষমা করে দেন। আনসারী বলল, আপনি নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে এই কথা বলতে শুনেছেন? তিনি বললেন, আমার এই দু’কান তা শুনেছে এবং আমার হৃদয় তা সংরক্ষণ করেছে। আনসারী বলল তা হলে আমি তার দাবী ছেড়ে দিলাম। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন, অবশ্যই আমি তোমাকে বঞ্চিত করব না। এরপর তিনি তার জন্য কিছু মাল প্রদানের নির্দেশ দেন।

ছবি বানান