Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ১,৩৯৮

প্রায় ১ মিনিট · ১১৩ শব্দ

একটি বালিকা ঘর থেকে বের হয়ে যায়। তার গায়ে ছিল অলংকার। অনন্তর জনৈক ইয়াহুদী তাকে ধরে নিয়ে গিয়ে পাথর দিয়ে তার মাথা চুর্ণ করে দেয় এবং তার অলংকারাদি কেড়ে নেয়। মরনোম্মুখ অবস্থায় ঐ বালিকাটিকে পাওয়া যায়। তখন তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমাকে কে হত্যা করেছে? সে কি অমুক? বালিকাটি ইশারায় বলল, না। তিনি বললেন, তবে কি অমুক? এভাবে বলতে বলতে শেষে তিনি ইয়াহুদীটির নাম বললে মেয়েটি মাথা নেড়ে বলল হ্যাঁ। আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, এরপর ইয়াহুদীটিকে ধরে আনা হলে স্বীকারোক্তি করল, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নির্দেশে দুইটি পাথরের মধ্যে রেখে তার মাথাটি চুর্ণ করে দেওয়া হল।

ছবি বানান