Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ১,৪১০

প্রায় ১ মিনিট · ১৪৭ শব্দ

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তা’আলাই মক্কাকে ’হারাম’ ঘোষণা করেছেন। কোন মানূষ একে হারামরূপে নির্ধারণ করেনি। যে ব্যক্তি আল্লাহ এবং শেষ দিনে ঈমান রাখে সে যেন এতে কোন রক্ত প্রবাহিত না করে, কোন বৃক্ষ কর্তন না করে। (আমার যুদ্ধ করা দেখে) কোন সুযোগ গ্রহণ করতে গিয়ে বলে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর জন্য তো ’মক্কা’ হালাল করা হয়েছিল, তবে (জেনে রাখ), আল্লাহ তা’আলা আমার জন্য তা হালাল করেছিলেন, অন্যান্য লোকের জন্য হালাল করেননি। আর আমার জন্যও তা দিনের কিছুক্ষণের জন্য মাত্র হালাল করা হয়েছিল। এরপর তা কিয়ামত দিবস পর্যন্ত হারাম। তারপর (তিনি বললেন) হে খুযাআ সম্প্রদায়, তোমরা হুযায়ল গোত্রের এই লোকটিকে হত্যা করেছ। আমি তার দিয়াত আদায় করব। তবে আজকের পর কারো যদি কেউ নিহত হয়, তবে পরিজনদের এই দু’ইটার মধ্যে একটির অধিকার থাকবে-হয়ত (হত্যাকারীকে) হত্যা করবে নয়ত দিয়াত গ্রহণ করবে।

ছবি বানান