তি
তিরমিযী শরীফ - হাদীস নং ১,৪১১
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর যুগে জনৈক ব্যক্তি নিহত হয়। তখন হত্যাকারীকে নিহত ব্যক্তির ওলীগণের হাতে অর্পণ করা হয়। হত্যাকারী বললঃ ইয়া রাসূলাল্লাহ, আল্লার কসম, আমি তাকে হত্যা করতে চাইনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এ যদি তার কথায় সত্যবাদী হয়ে থাকে আর এমতাবস্থায় যদি তুমি তাকে হত্যা কর তবে তুমি জাহান্নামে প্রবেশ করবে। তখন সে লোকটি (হত্যা করা)-কে ছেড়ে দিল। লোকটি একটি চামড়ার রশি দিয়ে পিছন দিকে হাত মোড়ে বাধা ছিল। সে ঐ চামড়ার রশিটি ছেচড়িয়ে বের হয়ে গেল। তখন থেকে তার নাম হয়ে যায় নাস’আ বা চামড়ার রশিওয়ালা।