তিরমিযী শরীফ - হাদীস নং ১,৪২৬
তারা উভয়ে বলেন, আবদুল্লাহ ইবনু সাহল ইবনু যায়দ এবং মুহায়্যিসা ইবনু মাসঊদ ইবনু যায়দ (কাজের উদ্দেশ্যে) ঘর থেকে বের হয়ে পড়েন। খায়বার পৌছে তারা বিছিন্ন হয়ে ভিন্ন ভিন্ন দিকে যান। পরে মুহায়্যিসা রাদিয়াল্লাহু আনহু আবদুল্লাহ ইবনু সাহলকে নিহত হিসাবে দেখতে পান। অনন্তর তিনি হুওয়ায়্যিসা ইবনু মাসঊদ ও আবদুর রহমান ইবনু সাহল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর কাছে এলেন। এদের মধ্যে বয়ঃকনিষ্ট ছিলেন আবদুর রহমান ইবনু সাহল। তিনি তার সঙ্গীদের পূর্বে কথা বলতে গেলেন কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, বড়কে বড় হিসাবে মর্যাদা দাও। ফলে তিনি চুপ করলেন এবং তার দুই সঙ্গী কথা বলল তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে আবদুল্লাহ ইবনু সাহলের হত্যার কথা উল্লেখ করল তখন তিনি তাদের বললেন, তোমাদের পঞ্চাশ জন কি কসম করতে পারবে? আর এর মাধ্যমে তোমরা তোমাদের (সঙ্গীর) হত্যাকারীর অধিকার পেয়ে যাবে। তারা বলল, কেমন করে আমরা কসম করব আমরা তো প্রত্যক্ষ করি নি? তিনি বললেন, তা হলে ইয়াহুদীরা পঞ্চশজন কসম করে তোমাদের (কসম) করা থেকে মুক্ত করে দিবে। তারা বলল, কাফির সম্প্রদায়ের কসম আমরা কেমন করে গ্রহণ করতে পারি? শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে তার দিয়াত দিয়ে দিলেন।