তি
তিরমিযী শরীফ - হাদীস নং ১,৪২৭
হাসান ইবনু আলী খাললার (রহঃ) ...... সাহল ইবনু আবী হাছমা এবং রাফি ইবনু খাদীজ রাদিয়াল্লাহু আনহু থেকে এ মর্মে বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। কাসামার বিষয়ে এতদনুসারে আলেমগণের আমল রয়েছে। মদীনার কতক ফকীহ কাসামার মাধ্যমে কিসাস গ্রহণের মত প্রকাশ করেছেন। কুফাবাসী এবং অপরাপর কতক আলিম বলেন, কাসামার মাধ্যমে কিসাস হয় না, এতে দিয়াত ধার্য হয়।