তি
তিরমিযী শরীফ - হাদীস নং ১,৫৩৯
একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমার রাদিয়াল্লাহু আনহু-কে ’’কসম আমার পিতার, কসম আমার পিতার’’-এই কথা বলতে শুনলেন। তখন তিনি বললেন, সাবধান, আল্লাহ তা’আলা তোমাদেরকে তোমাদের পিতার কসম খেতে নিষেধ করেছেন। উমার রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কসম, এরপর আর আমি এর কসম খাইনি বা অন্যের বরাতেও তা উল্লেখ করেনি।