তি
তিরমিযী শরীফ - হাদীস নং ১,৫৪০
উমার রাদিয়াল্লাহু আনহু একবার একটি কাফেলার সঙ্গে চলছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে তার পিতার নামে কসম করতে (শুনতে) পেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের পিতার কসম খেতে আল্লাহ তা’আলা তোমাদের নিষেধ করেছেন। কসম করতে হলে আল্লাহর নামে করবে বা চুপ থাকবে।