তি
তিরমিযী শরীফ - হাদীস নং ১,৫৪১
ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু জনৈক ব্যক্তিকে ’’না কা’বার কসম’’ বলতে শুনতে পেলেন। তখন তিনি বললেন, আল্লাহ ছাড়া অন্য কারো কসম করা যায় না। কেননা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো কসম করল সে কুফরী করল বা শিরকী করল।