তি
তিরমিযী শরীফ - হাদীস নং ১,৫৬২
ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু-এর নিকট নাজদা হারূরী এই মর্মে জানতে চেয়ে পত্র দিয়েছিল যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মেয়েদের নিয়ে গাযওয়ায় (যুদ্ধে) যেতেন এবং তাদের জন্য কি গনীমতের অংশ নির্ধারণ করতেন? উত্তরে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু লিখলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের নিয়ে গাযওয়া করেছেন কিনা জানতে চেয়ে তুমি আমার কাছে পত্র লিখেছিলে। তিনি তাদের নিয়ে গাযওয়া গিয়েছেন। তারা অসুস্থদের শুশ্রূষা করত। তাদেরকে গনীমত সম্পদ থেকে কিছু দান করা হত। তবে তাদের কোন নির্ধারিত হিস্যা ছিল না।