Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ১,৫৬৩

প্রায় ১ মিনিট · ১০০ শব্দ

তিনি বলেন, আমি আমার মালিকদের সঙ্গে খায়বার যুদ্ধে হাযির ছিলাম। তারা আমার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে আলোচনা করল। তারা তাকে বলেছিলেন যে আমি একজন মালিকানা ভুক্ত গোলাম। উমায়র রাদিয়াল্লাহু আনহু বলেন, তার নির্দেশে আমার গলায় তলওয়ার লটকে দেওয়া হল। আমি তা হেঁচড়ে হেঁচড়ে চলছিলাম। অনন্তর তিনি আমার জন্য গনীমত সম্পদের থেকে সামান্য তৈজশপত্রের কিছু দিতে নির্দেশ দিয়েছিলেন। আমি তার নিকট কিছু মন্ত্র পেশ করেছিলাম। এগুলোর সাহায্যে আমি পাগলদের ঝাড় ফুঁক করতাম। তিনি আমাকে এর কতক বাদ দিতে এবং কতক রাখতে নির্দেশ দিলেন।

ছবি বানান