Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ১,৫৬৪

প্রায় ১ মিনিট · ৬৭ শব্দ

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যাত্রাকলে যখন ’’হাররাতুল ওয়াবর’’ নামক স্থানে পৌছলেন তখন জনৈক মুশরিক এসে তাঁর সঙ্গে শামিল হল। সাহসিকতা ও বাহাদুরীতে তার খুব খ্যাতি ছিল। তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান রাখ? সে বলল, না, তিনি বললেন, তা হলে ফিরে যাও! আমি কখনো মুশরিকদের সাহায্য নিব না।

ছবি বানান