তি
তিরমিযী শরীফ - হাদীস নং ১,৬০২
তিনি বলেন, একবার একজন গোলাম এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে হিজরতের উপর বায়আত হন। কিন্তু সে গোলাম বলে সে বুঝতে পারেন নি। পরে এর মালিক এলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একে আমার কাছে বিক্রি করে দাও। অনন্তর তিনি তাকে দু’ইটি কালো গোলামের বিনিময়ে ক্রয় করে নিলেন। এরপর থেকে গোলাম কি না এই কথা জিজ্ঞাসা না করে তিনি কাউকে বায়আত করতেন না।