তি
তিরমিযী শরীফ - হাদীস নং ১,৬০৩
তিনি বলেন, আমি কতক মহিলাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে বায়আত হয়েছিলাম। তিনি আমাদের বললেন, যতটুকু তোমরা পারো সক্ষম হও (তদানুসারে কাজগুলি করবে)। আমি বললাম আল্লাহ ও তাঁর রাসূল আমাদের বিষয়ে খোদ আমাদের চেয়েও অধিক দয়ালু। অনন্তর আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আপনি আমাদের বায়আত দিন। বর্ণনাকারী সুফইয়ান বলেন, অর্থাৎ আমাদের হাত ধরে বায়আত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন মহিলাকে আমার কিছু বলা একশ’ মহিলাকে বলার মতই।