তি
তিরমিযী শরীফ - হাদীস নং ১,৬১০
একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাছআম গোত্রে একটি বাহিনী প্রেরণ করেন। তখন ঐ গোত্রের একদল লোক সিজদার মাধ্যমে আত্মরক্ষার চেষ্টা করে। কিন্তু তাদেরকে দ্রুত হত্যা করা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এ খবর পৌছলে তিনি এদের অর্ধেক দিয়াত (রক্তপণ) আদায় করেন এবং বললেন, যে সমস্ত মুসলিম মুশরিকদের মাঝে বসবাস করে আমি তাদের ব্যপারে দায়মুক্ত। সাহাবী বললেন, কি করবো ইয়া রাসূলাল্লাহ? তিনি বললেন, এতটুকু ব্যাবধান থাকবে যেন পরস্পরের আগুন দৃষ্টিগোচর না হয়।