তি
তিরমিযী শরীফ - হাদীস নং ১,৬৪২
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তা’আলা কিয়ামত পর্যন্তের জন্য ঘোড়ার কপালে কল্যাণ বেঁধে দিয়েছেন। ঘোড়া হলো তিন রকমের লোকের। একজনের জন্য তা সওয়াবের উপায়। আর একজনের জন্য হলো তা পর্দা স্বরূপ। আরেক জনের জন্য তা পাপের কারণ। সওয়াবের উপায় হলো সে ব্যক্তির জন্য যে ব্যক্তি একে জিহাদের উদ্দেশ্যে আল্লাহ পথে লালন পালন করে এবং প্রস্তত রাখে। এটি তার জন্য হলো সওয়াবের উপায়। এর পেটে যা কিছুই যায় সবকিছুর বিনিময়ে আল্লাহ তার জন্য সওয়াব লিপিবদ্ধ করেন।