তি
তিরমিযী শরীফ - হাদীস নং ১,৬৪৩
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তা’আলা একটি তীরের কারণে তিন ব্যক্তিকে জান্নাতে দাখিল করবেন-এর নির্মাতা, এর নির্মাণের সময় যে ছওয়াবের আশা করেছিল; নিক্ষেপকারী এবং নিক্ষেপে সাহায্যকারী। তিনি বলেন, তোমরা তীর নিক্ষেপ কর এবং আরোহণ কর। কেবল আরোহী হওয়া অপেক্ষা তীরন্দাজ হওয়া আমার নিকট অধিক প্রিয়। মুসলিম ব্যক্তি যে ক্রীড়া-কৌতুক করে সবই বাতিল। তবে ধনুক দিয়ে তীর নিক্ষেপ, অশ্বকে শিক্ষা প্রদান, আর স্ত্রীর সঙ্গে কৌতুক করা এর অন্তর্ভুক্ত নয়। কারণ এগুলো হলো ন্যায় ও হকের অন্তর্ভুক্ত।