Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ১,৬৫০

প্রায় ২ মিনিট · ২০৫ শব্দ

তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি যে, শহীদ হলো চার ধরণের, মুমিন ব্যক্তি যার ঈমান অতি উত্তম, শত্রুর সম্মুখীন হয় সে এবং আল্লাহর অঙ্গীকারের উপর দৃঢ় বিশ্বাস রেখে লড়াই করে শেষ পর্যন্ত নিহত হয়, এর দিকেই কিয়ামতের দিন লোকেরা এরূপভাবে তাদের চোখ উপরের দিকে তুলে তাকাবে-এ বলে তিনি তাঁর মাথা উঁচু করে দেখালেন এমনকি মাথা থেকে তাঁর টুপি পড়ে গেল। বর্ণনাকারী বলেন, এখানে উমার রাদিয়াল্লাহু আনহু-এর টুপির কথা বলা হয়েছে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর টুপির কথা বলা হয়েছে আমি তা জানি না। তিনি বলেন, আরেক মুমিন ব্যক্তি, ঈমান যার উত্তম, শত্রুর সম্মুখীন হয় সে। কিন্তু ভিরুতার দরুন তার শরীর এমন ভাবে কাপতে থাকে যে, (মনে হয়) তার চামড়ায় যেন বাবুর গাছের কাটা দিয়ে প্রহার করা হয়েছে। হঠাৎ একটি তীরের আঘাতে সে নিহত হলো, এ হলো দ্বিতীয় দরজার শহীদ। আরেক মুমিন ব্যক্তি যে নিজের মধ্যে কিছু নেক আমল এবং বদ কিছু আমলের মিশ্রণ ঘটিয়েছে। শত্রুর সম্মুখীন হয় সে। আল্লাহর ওয়াদা সমূহের উপর বিশ্বাস রেখে লড়াই করে শেষ পর্যন্ত নিহত হয়। এ হলো তৃতীয় দরজার শহীদ। আরেক মুমিন ব্যক্তি যে নিজের উপর জুলুম করেছে, আল্লাহর ওয়াদা সমূহের উপর বিশ্বাস রেখে লড়াই করে শেষ পর্যন্ত নিহত হয়ে যায়। এ হলো চতুর্থ দরজার শহীদ।

ছবি বানান