Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ১,৭১৭

প্রায় ১ মিনিট · ১০২ শব্দ

তিনি বলেন, আমাকে কোন এক সৈন্য দলে অন্তর্ভুক্তির জন্য একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মুখে পেশ করা হলো। আমার বয়স তখন চৌদ্দ। তিনি আমাকে এর জন্য গ্রহণ করলেন না। পরবর্তী বছর আরেক সেনা দলে অন্তর্ভুক্তির জন্য আমাকে পেশ করা হল। আমার বয়স তখন পনের। তিনি আমাকে এর জন্য গ্রহণ করলেন। নাফি’ (রহঃ) বলেন, এই হাদীসটি উমার ইবনু আবদুল আযীয (রহঃ) এর কাছে বিবৃত করলে তিনি বললেন, এ হল বালিগ না বালিগের বয়সসীমা। এরপর তিনি যাদের পনের বছর হয়েছে তাদের জন্য বায়তুল মাল থেকে ভাতা নির্ধারনের ফরমান লিখে দিলেন।

ছবি বানান