তিরমিযী শরীফ - হাদীস নং ১,৭১৮
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন লোকদের মাঝে দাঁড়ালেন এবং তাদের উদ্দেশ্যে বললেন, আল্লাহর পথে জিহাদ এবং আল্লাহর পথে ঈমান হল সবচেয়ে আফযাল আমল। এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলাল্লাহ, আমি যদি আল্লাহর পথে নিহত হই তবে কি আমার গুনাহগুলির কাফফারা হয়ে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, যদি তুমি সওয়াবের আশায় ধৈর্যের সঙ্গে পিছপা না হয়ে অগ্রবর্তী অবস্থায় টিকে থেকে আল্লাহর পথে শহীদ হও। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কিভাবে কথাটা বলেছিলে? লোকটি বলল, আমি যদি আল্লাহর পথে শহীদ হই তবে কি আপনার মতে আমার গুনাহগুলির কাফফারা হবে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, যদি তুমি সওয়াবের আশায় ধৈর্যের সঙ্গে পিছপা না হয়ে অগ্রবর্তী অবস্থায় শহীদ হও তবে এতে ঋণ ছাড়া বাকী সবগুলোর কাফফারা হয়ে যাবে। জিবরীল (আঃ) আমাকে এ কথা বলেছেন।