Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ১৮৯

প্রায় ১ মিনিট · ১৩২ শব্দ

সাঈদ ইবনু ইয়াহইয়া ইবনু সাঈদ আল ইমাবী (রহঃ) ...... আবদুল্লাহ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, সকাল হলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আসলাম এবং তাঁকে আমার স্বপ্নের কথা বললাম। তিনি বললেন এটি নিশ্চয় সত্য স্বপ্ন। তুমি বিলালের সঙ্গে দাঁড়াও। তাঁর আওয়াজ তোমার চেয়ে উচ্চ এবং দীর্ঘ। তোমাকে স্বপ্ন যা বলে দেয়া হয়েছে তাঁকে তা বলে দাও। সে সেই ভাবে ডাক দিবে। আবদুল্লাহ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু বলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন সালাতের জন্য বিলালের এই ডাক শুনতে পেলেন তখন তিনি তাঁর ইযার টানতে টানতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ছুটে এলেন। বললেন হে আল্লাহর রাসূল! যিনি আপনাকে সত্যসহ প্রেরণ করেছেন সেই সত্তার কসম, বিলাল যে ভাবে ডাক দিয়েছেন আমিও তা স্বপ্নে দেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহরই প্রশংসা। আর এ-ই যথোযুক্ত পদ্ধতি।

ছবি বানান