Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ১৯০

প্রায় ১ মিনিট · ৯৬ শব্দ

আবূ ইবনু নাযর ইবনু আবী নাযর (রহঃ) ...... ইবন উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, মুসলিমরা যখন মদীনায় এলেন তখন তাঁরা একত্রিত হতেন এবং সালাতের সময়ের খোজ নিতে থাকতেন। সালাতের জন্য কাউকে ডাকার কোন ব্যবস্থা ছিলনা। একদিন তাঁরা এই বিষয়ে আলোচনা করলেন। কেউ কেউ বললেন চলুন, আমরা এই উদ্দেশ্যে খৃষ্টানদের মত ঘন্টা বাজানোর ব্যবস্থা গ্রহণ করি। কেউ কেউ বললেন ইয়াহুদীদের মত শিংগা ফুঁকার ব্যবস্থা করি। উমর উবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন সালাতের জন্য ডাকার উদ্দেশ্যে একজন লোক পাঠিয়ে দিন না!! তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে বিলাল! দাঁড়াও, তুমি সালাতের জন্য ডাক দিবে।

ছবি বানান