তি
তিরমিযী শরীফ - হাদীস নং ১,৯০৩
তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ, কার সঙ্গে আমি সৎ ব্যবহার করব? তিনি বললেন, তোমার মার সঙ্গে। আমি বললামঃ এরপর কার সঙ্গে? তিনি বললেন, তোমার মার সঙ্গে। আমি বললামঃ পরে কার সঙ্গে? তিনি বললেন, তোমার মার সঙ্গে। আমি বললাম পরে কার সঙ্গে? তিনি বললেন, তারপর পিতার সঙ্গে, এরপর নিকটতম আত্মীয়কে ক্রমান্বয়ে।