Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ১,৯০৪

প্রায় ১ মিনিট · ৭৪ শব্দ

আহমাদ ইবনু মুহাম্মদ (রহঃ) ... ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্নিত, তিনি বলেন, আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ! সবচেয়ে ফযীলতের আমল কোনটি? তিনি বললেন, যথা সময়ে সালাত (নামায/নামাজ) আদায় করা। আমি বললামঃ এরপর কোনটি ইয়া রাসূলাল্লাহ? তিনি বললেন, পিতা-মাতার সঙ্গে ভালো ব্যবহার করা। আমি বললামঃ তারপর কি ইয়া রাসূলাল্লাহ? তিনি বললেন, আল্লাহর পথে জিহাদ করা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে গেলেন। আমি যদি আরো জানতে চাইতাম তবে তিনি অবশ্যই আমাকে আরো জানাতেন।

ছবি বানান