Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ১৯১

প্রায় ১ মিনিট · ৬২ শব্দ

বিশর ইবনু মু’আয আল বাসরী (রহঃ) ...... আবূ মাহযূরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে ডেকে বসালেন এবং একটি একটি শব্দ করে তাকে আযান শিখালেন। রাবী ইবরাহীম বলেন আমরা যেমন আযান দেই [সেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামতাঁকে শিখিয়ে ছিলেন] বিশর বলেন আমি ইবরাহীমকে বললাম, আমাকে তা পুনরাবৃত্তি করে শুনাবেন কি? তখন তিনি তাঁর আযানের বিবরণ দিলেন।

ছবি বানান