Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ১,৯৩৯

প্রায় ২ মিনিট · ১৬৩ শব্দ

তিনি বলেন, আবদুর রহমান ইবনু আওফ রাদিয়াল্লাহু আনহু যখন মদীনায় আগমন করেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর এবং সা’দ ইবনুর রাবী রাদিয়াল্লাহু আনহুমা-এর মাঝে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করে দেন। তখন সা’দ রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, আসুন, আমার সম্পদ আপনাকে দুই ভাগে ভাগ করে দেই। আমার দুইজন স্ত্রী রয়েছে। একজনকে তালাক দিয়ে দেই; ইদ্দত শেষ হওয়ার পর আপনি তাকে বিয়ে করে নিবেন। আবদুর রহমান ইবনু আওফ রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ আপনার সম্পদে এবং পরিবার-পরিজনে বরকত দিন। আমাকে বাজারটি দেখিয়ে দিন। লোকেরা তাকে বাজার দেখিয়ে দিল। তিনি সেদিনই লাভ স্বরূপ কিছু পনির ও ঘি নিয়ে ঘরে ফিরলেন। পরবর্তীতে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর গায়ে জাফরান নির্মিত সুগন্ধির হলদে দাগ দেখতে পেয়ে বললেন, কি ব্যাপার? তিনি বললেন, জনৈক আনসারী মহিলা বিবাহ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি মহরানা দিয়েছ? তিনি বললেন, খর্জুর বীচি। বর্ণনাকারী হুমায়দের রিওয়ায়াতে আছে, খর্জুর বীচির ওজন পরিমাণ স্বর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটি বকরী হলেও ওয়ালিমা কর।

ছবি বানান