তি
তিরমিযী শরীফ - হাদীস নং ১,৯৪০
তিনি বলেন, বলা হল ইয়া রাসূলাল্লাহ, গীবত কি? তিনি বললেন, তোমার কোন ভাইয়ের এমন আলোচনা করা যা তার কাছে অপছন্দনীয়। সে বলল, আপনি বলুন তো আমি যা বলছি সেই দোষ যদি তার মধ্যে বাস্তবিকই থাকে। তিনি বললেনঃ তুমি যা বলছ সে দোষ যদি তার মধ্যে থাকে তবেই তো তুমি তার গীবত করলে আর যদি সে দোষ তার মধ্যে না থাকে তবে তো তুমি তাকে অপবাদ দিলে।