তি
তিরমিযী শরীফ - হাদীস নং ১,৯৫৪
তিনি বলেন, আমি আমার এক গোলামকে পিটাচ্ছিলাম। এমন সময় আমার পিছন থেকে একজনকে বলতে শুনলাম, হে আবূ মাসউদ, জ্ঞাত হও। হে আবূ মাসউদ, জ্ঞাত হও। ঘাড় ফিরিয়ে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, তুমি এর উপর যতটুকু শক্তি রাখ আল্লাহ তা’আলা তোমার উপর তদাপেক্ষা অধিক ক্ষমতাবান। আবূ মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, এরপর আর কোন গোলামকে আমি মারিনি।