তি
তিরমিযী শরীফ - হাদীস নং ১,৯৫৫
তিনি বলেন, জনৈক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এসে বলল, ইয়া রাসূলাল্লাহ, খাদিমকে কতবার মাফ করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে রইলেন। লোকটি আবার বললেন, ইয়া রাসূলাল্লাহ, খাদিমকে কতবার মাফ করব? তিনি বললেন, প্রতিদিন সত্তর বার।