তি
তিরমিযী শরীফ - হাদীস নং ১,৯৭২
নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, সর্বোত্তম দিনার (স্বর্ণমুদ্রা) হল সেই দ্বীনারটি যা একজন লোক তাঁর পরিজনের জন্য ব্যয় করে, আর ঐ দীনারটি যা একজন লোক আল্লাহর পথে (জিহাদের জন্য) তাঁর বাহনের জন্য ব্যায় করে এবং ঐ দীনারটি যা সে আল্লাহর পথে তাঁর সঙ্গীদের জন্য ব্যয় করে। আবূ কিলাবা (রহঃ) বলেনঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তাঁর পবিত্র বক্তব্য শুরু করেছেন পরিজনদের কথা উল্লেখ করে। এরপর তিনি বলেন ঐ ব্যাক্তির তুলনায় বিরাট ছওয়াবের অধিকারী আর কে হতে পারে যে ব্যাক্তি তাঁর ছোট ছোট পরিবারের সদস্যদের জন্য অর্থ ব্যয় করে। এর মাধ্যমে আল্লাহ্ তা’আলা তাদেরকে হারাম থেকে পবিত্র রাখেন এবং অমুখাপেক্ষী করে দেন।