তি
তিরমিযী শরীফ - হাদীস নং ১,৯৭৩
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলেছিলেন তখন আমার দু’চোখ তাকে দর্শন করেছে এবং আমার দু’কান তাকে কথা বলতে শুনেছে। তিনি বলেছিলেনঃ যে ব্যক্তি আল্লাহ এবং শেষ দিনের প্রতি ঈমান রাখে সে যেন তার মেহমানকে সম্মান প্রদর্শন করে তাকে ’’জাইযা’’ দেয়। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন জাইযা কি? তিনি বললেন, এক দিন ও এক রাতের সম্বল সঙ্গে দিয়ে দেওয়া। তিনি আরো বললেনঃ মেহমানদারীর সীমা হল তিন দিন। এর অতিরিক্ত যা হবে তা হল সাদাকা স্বরুপ। যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে সে যেন ভাল কথা বলে অথবা চুপ থাকে।