তি
তিরমিযী শরীফ - হাদীস নং ১,৯৭৫
আনসারী (রহঃ) ... সাফওয়ান ইবন সুলায়ম রাদিয়াল্লাহু আনহু মারফুরূপে বর্ণনা করেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিসকীন ও স্বামীহীনদের (বিধবা) ভরণ-পোষণের জন্য যে ব্যক্তি উপার্জনের প্রচেষ্টা চালায় সে আল্লাহর পথে মুজাহিদের মত বা ঐ ব্যক্তির মত পূন্যের অধিকারী সে হবে যে ব্যক্তি দিন ভর সিয়াম পালন করে এবং রাত ভর আল্লাহর জন্য দাঁড়িয়ে সালাত (নামায/নামাজ) আদায় করে।