Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ১,৯৭৪

প্রায় ১ মিনিট · ৯৮ শব্দ

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেহমানদারী হল তিন দিন। জাইযা হল এক দিন ও এক রাতের সম্বল প্রদান। মেহমানের জন্য এরপর যা ব্যয় করবে তা হল সাদাকা। এতদিন কারো কাছে অবস্থান করা যে শেষ পর্যন্ত যে বিরক্ত হয়ে উঠে মেহমানের জন্য তা জায়েয নয়। لاَ يَثْوِي عِنْدَهُ কথাটির মর্ম হল মেহমান এতদিন কারো কাছে অবস্থান করবে না যে বাড়িওয়ালার জন্য তাঁর অবস্থান কঠিন হয়ে দাঁড়ায়। الْحَرَجُ হল সংকোচ সৃষ্টি হওয়া। حَتَّى يُحْرِجَهُ অর্থ হল এমনকি শেষ পর্যন্ত সে বাড়িওয়ালার জন্য সংকট সৃষ্টি করে তুলল।

ছবি বানান