তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,০২৩
তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অর্ধাঙ্গিনীদের মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা-এর মত আর কারো প্রতি ঈর্ষা হয়নি। অথচ তাঁকে আমি পাইনি। আর এর কারণ ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর কথা খুবই উল্লেখ করতেন। তিনি কোন বকরী যবাহ করলে খাদীজা রাদিয়াল্লাহু আনহা-এর বান্ধবীদের তালাশ করে তাদেরকে তা হাদিয়া পাঠাতেন।