তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,০২৪
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের মধ্যে যার চরিত্র ও ব্যবহার ভাল সে ব্যক্তি আমার নিকট তোমাদের মধ্যে সবচেয়ে প্রিয় এবং কিয়ামত দিবসে সে আমার সবচেয়ে নিকট অবস্থান করবে। আর আমার নিকট তোমাদের মধ্যে সবচে’ ঘৃণ্য ব্যক্তি কিয়ামত দিবসে যারা আমার থেকে দূরে থাকবে সেই ব্যক্তিরা হল যারা, ছারছারূন অনর্থক বক বক করে এবং মুতাশাদ্দিকুন যারা উপহাস করে এবং মুতাফায়হিকুন যারা অহংকার প্রদর্শন করে। সাহাবীগন বললেন, হে আল্লাহ্র রাসূল!ছারছারূন এবংমুতাশাদ্দিকুন তো আমরা জানি কিন্তু মুতাফায়হিকুন কি? তিনি বললেন, যারা অহংকার করে।