তিরমিযী শরীফ - হাদীস নং ২,০৭০
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদরে এক দল এক আরব কবীলার পাশ দিয়ে যচ্ছিলেন। কিন্তু তারা তাদের কোনরূপ মেহমানদারী বা আতিথ্য করল না। পরে তাদের সর্দার অসুস্থ হয়ে পড়ে। রাবী বলেন, তখন তারা আমাদের কাছে এসে বললঃ তোমাদের কাছে কোন প্রতিষেধক আছে কি? আমরা বললামঃ হ্যাঁ আছে। কিন্তু তোমরা কোনরূপ মেহমানদারী বা আতিথ্য করনি। সুতরাং আমাদেরকে পারিশ্রমিক না দিলে আমরা চিকিৎসা করব না। তারা এক পাল বকরী এর পারিশ্রমিক নির্ধারন করল। তখন আমাদের একজন সূরা-ফাতিয়া পড়ে তাকে ঝাঢ়ল। ফলে লোকটি সুস্থ হয়ে গেল। পরে আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট ফিরে এলাম তখন তাঁর নিকট বিষয়টি উল্লেখ করলাম তিনি বললেন, এ দিয়ে ঝাড়-ফুঁক করা যায় তা কি করে জানলে! কিন্তু তার পক্ষ থেকে তিনি এই বিষয়ে কোন নিষেধাজ্ঞার উল্লেখ করেন নি। বরং বললেনঃ তোমরা তা ভোগ কর এবং তোমাদের সাথে আমার জন্য একটি হিস্যা রেখ।