Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ২,০৯৫

প্রায় ১ মিনিট · ১১০ শব্দ

তিনি বলেন, সা’দ ইবনুর রাবী-এর স্ত্রী সা’দের ঔরসজাত দুই কন্যা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বললেনঃ ইয়া রাসূলাল্লাহ, এরা সা’দ ইবনুর রাবী-এর দুই কন্যা। এদের পিতা আপনার সঙ্গে উহুদ যুদ্ধে শহীদ হিসাবে নিহত হন। এদের চাচা তাদের সম্পদ দখল করে নিয়েছে। এদের জন্য কোন সম্পদই অবশিষ্ট রাখেনি। অর্থ-সম্পদ না থাকলে এদের বিবাহও তো হবে না। তিনি বললেনঃ এই বিষয়ে আল্লাহ্ই ফায়সালা দিবেন। অনন্তর মীরাছ সম্পর্কিত আয়াত নাযিল হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের চাচার কাছে লোক পাঠিয়ে বললেনঃ সা’দ-এর দুই কন্যাকে দুই তৃতীয়াংশ, তাদের মাকে এক অষ্টমাংশ দিয়ে দাও বাদবাকী সম্পদ হল তোমার।

ছবি বানান