তিরমিযী শরীফ - হাদীস নং ২,০৯৬
তিনি বলেনঃ এক ব্যক্তি আবূ মূসা ও সালমান ইবন রাবীআ রাদিয়াল্লাহু আনহুমা-এর নিকট এল এবং তাদেরকে কন্যা, পৌত্রী এবং আপন ভগ্নীর মীরাছ সম্পর্কে জিজ্ঞাসা করল। তারা বললেনঃ কন্যার হল অর্ধেক, আর অবশিষ্টাংশ হল আপন ভগ্নির, তারা তাকে আরও বললেনঃ আবদুল্লাহ (ইবন মাসউদ)-এর নিকট যাও এবং তাকেও এই বিষয়ে জিজ্ঞাসা কর। তিনিও আমাদের সঙ্গে এক মত হবেন। লোকটি আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু-এর নিকট গিয়ে বিষয়দি আলোচনা করল এবং তারা যে উত্তর দিয়েছিলেন তাও তাকে অবহিত করল। আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেনঃ তাদের মতানুসারে মত দিলে আমিও তো গুমরাহ হয়ে যাব এবং হেদায়োত প্রাপ্তদের অন্তর্ভুক্ত থাকতে পারব না। তবে এই বিষয়ে আমি সেরূপ সিদ্ধান্তই দিব যেরূপ সিদ্ধান্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন। এই ক্ষেত্রে কন্যা পাবে অর্ধেক আর দুই তৃতীয়াংশের পরিমাণ পূরণার্থে পৌত্রী পাবে ছয় ভাগের এক ভাগ, অবশিষ্টাংশ হল ভগ্নির।