তিরমিযী শরীফ - হাদীস নং ২,১০৩
তিনি বলেনঃ এক জাদ্দা অর্থাৎ মাতামহী বা পিতামহী আবূ বকর রাদিয়াল্লাহু আনহু-এর কাছে এসে বললঃ আমার পৌত্র বা দৌহিত্র মারা গেছে। আমি শুনেছি যে, আল্লাহর কিতাবে আমার জন্য তাতে হক দেওয়া হয়েছে। আবূ বকর রাদিয়াল্লাহু আনহু বললেনঃ আল্লাহর কিতাবে এ বিষয়ে তোমার কোন হক পাচ্ছি না আর তোমার পক্ষে কোন ফায়সালা দিতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিছু আমি শুনিনি। তবে আমি শীঘ্রই সাহাবীগণের নিকট এ বিষয়ে জিজ্ঞাসা করব। পরে মুগীরা ইবন শু’বা সাক্ষ্য দেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ক্ষেত্রে এক ষষ্ঠামাংশ দিয়েছেন। আবূ বকর রাদিয়াল্লাহু আনহু বললেনঃ তোমার সঙ্গে আর কে এ বিষয়টি শুনেছেন? মুগীরা রাদিয়াল্লাহু আনহু বললেনঃ মুহাম্মদ ইবন মাসলামা। তখন আবূ বকর রাদিয়াল্লাহু আনহু তাকে এক সষ্ঠামাংশ প্রদানের নির্দেশ দিলেন। এরপর এর বিপরীত অন্য এক জাদ্দা উমার রাদিয়াল্লাহু আনহু-এর কাছে এল। তিনি তাকে বললেনঃ তোমরা যদি দু্জনও (একাধিক জন) এতে একত্রিত হও তবে ঐ পরিমানই তোমাদের হবে। আর যদি একজন হয় তবু ঐ পরিমানই তার হবে।