তিরমিযী শরীফ - হাদীস নং ২,১০৪
তিসি বলেনঃ জনৈক জাদ্দা (পিতামহী বা মাতামহী) আবূ বকর রাদিয়াল্লাহু আনহু-এর কাছে এসে তার মীরাছ সম্পর্কে প্রশ্ন করল। তিনি তাকে বললেনঃ আল্লাহর কিতাবে তোমার ব্যাপারে কিছু নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নায়ও তোমার ব্যাপারে কিছু নেই, তুমি ফিরে যাও। আমি এ বিষয়ে লোকদের জিজ্ঞাসা করে নিব। এরপর তিনি এ বিষয়ে সাহীবীদের জিজ্ঞাসা করলেন। মুগীরা ইবন শু’বা রাদিয়াল্লাহু আনহু বললেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর খেদমতে উপস্থিত ছিলাম। তিনি তাকে এক ষষ্ঠমাংশ দিয়েছেন। আবূ বকর রাদিয়াল্লাহু আনহু বললেঃ তোমার সঙ্গে আরো কেউ ছিল কি? মুহাম্মদ ইবন মাসলামা রাদিয়াল্লাহু আনহু উঠে দাঁড়ালেন এবং মুগীরা যেরূপ বললেন তিনিও সেরূপ বক্তব্য রাখলেন। তখন আবূ বকর রাদিয়াল্লাহু আনহু জাদ্দার ক্ষেত্রে এ বিধান জারি করে দিলেন। পরবর্তীতে অপর এক জাদ্দা উমার ইবন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু-এর কাছে এসে স্বীয় মীরাছ সম্পর্কে তাকে জিজ্ঞাসা করে তিনি তখন বললেনঃ তোমার জন্য আল্লাহর কিতাবে কিছুই নেই। তবে ঐ ষষ্ঠামাংম রয়েছে, যদি তোমরা দুজন একত্র হও তবে ততটুকুই তোমাদের দুইজনের মাঝে বন্টিত হবে, আর কেউ একা হলে তার জন্যও ঐ পরিমাণই হবে।