Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ২,১১৯

প্রায় ২ মিনিট · ২৩২ শব্দ

তিনি বলেন, মক্কা বিজয়ের বছর এমন অসুস্থ হয়ে পড়ি যে মৃত্যুর সন্নিকটে হয়ে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখতে এলেন। আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ! আমার তো অনেক ধন-সম্পদ অথচ আমার এক মাত্র কন্যা ছাড়া আর কেউ আমার ওয়ারিছ নাই, আমি কি আমার সমুদয় সম্পদ ওয়াসীয়ত করে যাব? তিনি বললেনঃ না। আমি বললামঃ তবে কি দুই তৃতীয়াংশ সম্পদ করব? তিনি বললেনঃ না। আমি বললামৎ অর্ধেক সম্পদ ওয়াসীয়ত করব? তিনি বললেনঃ না। আমি বললামঃ এক তৃতীয়াংশ সম্পদ ওয়াসীয়ত করব? তিনি বললেনঃ এক তৃতীয়াংশ পার। এক তৃতীয়াংশও অনেক। মানুষের সামনে হাত পাতবে ওয়ারিছানকে এমন দরিদ্র ছেড়ে যাওয়ার চেয়ে উত্তম হল তুমি তাদেরকে স্বচ্ছল রেখে যাবে। তুমি ভরণ-পোষণে যা কিছুই ব্যয় করবে এর প্রতিফল অবশ্যই পাবে। এমনকি তোমার স্ত্রীর মুখে যে লুকমা তুলে দিবে তাতেও তোমার জন্য ছওয়াব থাকবে। সা’দ রাদিয়াল্লাহু আনহ বলেন, আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ! আমি কি আমার হিজরতের পরেও থাকব? তিনি বললেনঃ তুমি আমার পরেও যখন থাকবে তখন যে আমলই আল্লাহর উদ্দেশ্যে করবে এরই বিনিময়ে তোমার সম্মান ও দরজা বৃদ্ধি পাবে। হয়তো তুমি পরে আরো বাঁচবে। এমনকি তোমার দ্বারা বহু জাতি উপকৃত হবে এবং অপর বহুজন ক্ষতিগ্রস্ত হবে। হে আল্লাহ! তুমি আমার সাহাবীদের হিজরত পরিপূর্ণ করে তাদের পিছনে ফিরিয়ে নিওনা। তবে আফসোস, সা’দ ইবন খাওলার জন্য। সা’দ ইবন খাওলা মক্কায়ই মারা যান বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ প্রকাশ করেছিলেন।

ছবি বানান