তিরমিযী শরীফ - হাদীস নং ২,১২০
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনৎ পুরুষ ও মহিলা ষাট বছর পর্যন্ত আল্লাহর ফরমাবরদারীতে আমল করে যায় কিন্তু মওত যখন তাদের কাছে হাযির হয় তখন ওয়াসীয়তের ক্ষেত্রে তারা ক্ষতিকর ব্যবস্থা নিয়ে বসে ফলে তাদের জন্য জাহান্নাম হয়ে পড়ে অবশ্যম্ভাবী। এর পর আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আমার সামনে এই আয়াত তিলাওয়াত করলেনঃ (مِنْ بَعْدِ وَصِيَّةٍ يُوصَى بِهَا أَوْ دَيْنٍ غَيْرَ مُضَارٍّ وَصِيَّةً مِنَ اللَّهِ) إِلَى قَوْلِهِ : (ذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ) ’’(এই বণ্টন বিধান) যা ওয়াসীয়ত করা হয় তা প্রদান এবং ঋণ পরিশোধের পর। যদি কারো জন্য ক্ষতিকর না হয়। এ আল্লাহর নির্দেশ। আল্লাহ সর্বজ্ঞ, সহনশীল ... এ সব আল্লাহর নির্ধারিত সীমা যে আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করবে আল্লাহ তাকে দাখেল করবেন জান্নাতে যার পাদদেশে নদী প্রবাহিত; যেখানে তারা স্থায়ী হবে। আর এতো মহা সাফল্য। (সূরা নিসাঃ ১২, ১৩)।